
(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৪:৩১ অপরাহ্ন
সরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ জোরদারের দাবিতে ময়মনসিংহে পরিবেশ সংগঠনের মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি
সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ জোরদারের দাবি জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন করেছে পরিবেশ ও নাগরিক সংগঠন|
আজ (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর যৌথ কর্মসূচিতে এ দাবি জানানো হয়|
মানববন্ধনে আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্য অর্জনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়|
মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সেলিমা বেগম, সম্পাদক খায়রুল আলম তুহিন, পরিবেশ আন্দোলনকর্মী ইমন সরকারসহ অনেকে|