banglahour

কালুখালীতে দাখিল পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ৪ শিক্ষককে অব্যহতি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৫৮ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে।


আজ( ১২ মে)  দাখিল কৃষিশিক্ষা পরিক্ষা চলাকালে উপজেলার কালুখালী দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


অব্যহতি পাওয়া শিক্ষকরা হলো, সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আব্দুল আজিজ, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হুমায়ন কবির, হোংলাডাংগী এমআই কামিল মাদ্রাসার মুহাদ্দিস ফায়জুল্লাহ ও আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এরশাদ হোসেন।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

তিনি জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার কালুখালী দাখিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এসময় কেন্দ্রের ১ ও ৫ নং কক্ষে দায়িত্বরত শিক্ষকদের দায়িত্ব অবহেলায় পরিক্ষার্থীরা একে অপরের খাতা দেখে লেখা এবং কক্ষের জানালার পাশে অনুষ্ঠিত কৃষিশিক্ষা পরিক্ষার গাইড বই পাওয়া যায়। পরে এ ব্যাপারে ওই পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল