
(৩ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশায় ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে স্বল্প সময়ে স্প্রের মাধ্যমে কীটনাষক প্রয়োগ এবং মেশিনের সাহায্যে গাছ থেকে রসুন ও পেয়াজ গাছ কাটার প্রদর্শনী করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে পাংশার সরিষায় উইগ্রো বারী সবুজ কৃষি ড্রোন ও ন্যানো প্রযুক্তি পারফম্যান্স ডেমো এবং মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরি মেশিনের সাহায্যে কৃষি পন্য রসুন ও পেয়াজ গাছ কাটা হয়।
জানাযায়, উইগ্রো বারী সবুজ কৃষি ড্রোন মাত্র ১৫ মিনিটের প্রায় আড়াই একর জমিতে কীটনাষক প্রয়োগ করতে সক্ষম। ড্রোনে ৩০ লিটার পানি বহন করতে পারে। এই প্রযুক্তির সহায়তায় কীটনাষক প্রয়োগ করলে যেমন কীটনাষক কম লাগে, তেমনি কৃষকের স্বাস্থ্য ঝুকি কমে ও সময় বাঁচে।
এছাড়া হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরিকৃত পেঁয়াজের গাছ কাটা মেশিনে সাহায্যে ঘন্টায় প্রায় ৫০ মন পেঁয়াজ বা রসুন কাটা যায়। বটি দিয়ে যা কাটতে ৭/৮ জন মানুষের প্রায় সারাদিন লেগে যায়। এই মেশিনে যা শুধু মাত্র ১ লিটার ডিজেল ও একজন মানুষে যা সম্ভব। এছাড়াও হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের হোসেন পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র সহ বিভিন্ন আধুনকি কৃষি যন্ত্রাংশ ও মেশিন তৈরি করেছেন।
পড়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুর রহমান, পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম, হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মোঃ হোসেন বিশ্বাস প্রমূখ।
এ সময় প্রধান অতিথি কৃষকদের আধুনিক প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাবার আহ্বান জানান। টেকনোলজি ব্যবহারে কৃষির বহুগুনে উন্নয়ন হবে এবং স্বাস্থ্য ঝুকি কমবে।