
(৩ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন,
“গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। তারা দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে আমদানির ব্যবস্থা করে। আমরা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়।”
তিনি আরও বলেন,
“জ্বালানি একটি গুরুত্বপূর্ণ খাত, এই খাত কে বিগত সরকার ধংস করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশীয় সম্পদকে কাজে লাগাতে তারা বদ্ধপরিকর।”
আজ সকালে বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সাংসদ রেজওয়ানুল হকসহ পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।
সিঙ্ক: ইকবাল হাসান মাহমুদ,সিঙ্ক:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী(Sync-Iqbal Hasan)