banglahour

ভৈরব হাইওয়ে থানায় নতুন পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স সংযুক্ত

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:০৬ অপরাহ্ন

মহাসড়কে যানজট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভৈরব হাইওয়ে থানায় নতুন একটি পুলিশ গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ভৈরব হাইওয়ে থানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম। তিনি নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে ভৈরব হাইওয়ে থানায় যানবাহনের সংকট ছিল। একটি মাত্র গাড়ি দিয়ে দীর্ঘ মহাসড়কে দায়িত্ব পালন করতে গিয়ে যানজট নিরসন, নিরাপত্তা ও সেবাদানে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বর্তমানে পুলিশের একটি পুরাতন গাড়ি মেরামত করে থানায় সংযুক্ত করা হয়েছে। ফলে এখন দুইটি গাড়ির মাধ্যমে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন সম্ভব হবে।


তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সও সংযুক্ত করা হয়েছে। এতে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে।


অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল