banglahour

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১৮৪ মিমি বৃষ্টিপাত

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৩ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:০৮ অপরাহ্ন


টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামে। জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এরই মধ্যে জেলার রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা একদিনে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। এখন অবদি চলছে বৃষ্টি চলছে।
অবিরাম বর্ষণে জেলার নিম্নাঞ্চল ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমিতেও পানি জমেছে। বিশেষ করে সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া অনেক নিম্নাঞ্চলের পাকা ধান পানিতে ডুবে গেছে।

সদর উপজেলার চর কুড়িগ্রকম এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, "দুই একর জমি আবাদ করেছি এ সপ্তাহের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু গত রাতের বৃষ্টি পুরো জমির ধান এখন পানির নিচে। ধান ঘরে তুলতে না পারলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।"

এদিকে, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পানি ও মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এজন্য নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল