banglahour

কুয়াকাটায় সরকারি ভবনে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:৩০ অপরাহ্ন

আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন, লিফলেট বিতরণ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বুধবার দুপুরে নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী এবং প্রান্তজনের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।


মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে সরকারি ভবন ও বাসভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনে কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা আরও বলেন, রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।


পরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচির শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান সৌরশক্তি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল