banglahour

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদন্ড

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৩:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত হলো ফুলপুরের চনিয়া মোড়ের অবলিশ শীলের ছেলে সুজিত শীল।
আজ (বুধবার) দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। সেই সাথে ৩০ হাজার টাকার অর্থদন্ডও দেন আদালত। 


আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান মামলা নথি থেকে জানান, ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে হালুয়াঘাটের কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেড়ে সুজিত শীল দেশিয় অস্ত্র দিয়ে স্ত্রী ইতি রানী ও  শাশুড়ি জোসনা রানীকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই মারা যায় জোসনা। এঘটনায় নিহতর মেয়ে সন্ধ্যা রানী হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।
আদালতে ১৭জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত  সুজিতকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন|


আদালতে রাস্ট্র পক্ষের আইনজীবী আকরাম হোসেন ও আসামী পক্ষের হাসিব আহমেদ মাহবুবুল আলম মামলাটি পরিচালনা করেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল