banglahour

বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে বান্দরবান জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৬:০৫ অপরাহ্ন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামিলি কার্ড,খাল খনন,বৃক্ষরোপন,নারীর জন্য গাড়ী,কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এর সুফলের বিষয় ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রেস বিফিং করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করেন,বান্দরবান জেলা তথ্য অফিস।
আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন,জেলা প্রশাসক সানিউল ফেরদৌস,এসময় তিনি  চলতি বছরের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামিলি কার্ড,খাল খনন,বৃক্ষরোপন,নারীর জন্য গাড়ী,কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এর সুফল ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রেস বিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,দৈনিক নীলগিরির সম্পাদক মোজাম্মেল হক লিটন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএ জাকির,সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট,সাংবাদিক মিনারুল হক,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল