
(৫ মাস আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৬:০৬ অপরাহ্ন
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত কর্মসূচীর উপর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা তথ্য অফিসের উপ-পরিচালকের অফিস কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের বিস্তারিত বিষয়সমুহ তুলে ধরেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক মো; কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জার্নালিষ্ট নেটওয়ারকের সভাপতি ফাতেমা জান্নাত মুমু, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন সভাপতি মিল্টন বড়ুয়া, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জণ চৌধুরী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক জানান, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ থেকে ১১মে ২০২৬ পর্যন্ত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জেলায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শন, ৩৮টি সড়ক প্রচার, ২টি নারী সমাবেশ, ৬টি লাইভ সম্প্রচার, ১০টি উঠান বৈঠক/কমিউনিটি সভা, ২০টি অনলাইন প্রচার, ২৫ শে মার্চ গনহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।