banglahour

বাঞ্ছারামপুরে ভ্যাট ইন্সপেক্টরকে বিদ্যুতের খুটির সংগে বেধেঁ মারধরের ঘটনায় থানায় মামলা, ম্যানাজার গ্রেফতার

সারাদেশ | বাঞ্ছারামপুরে,ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৬:০৮ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলাম নামের এক ভ্যাট ইন্সপেক্টরকে বিদ্যুতের খুটির সংগে বেধেঁ রেখে মারধর করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ এজহারভুক্ত আসামী মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ম্যানাজার তুহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিযেছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট অফিসের এ এস এম সাইফুল ইসলাম নামের এক কর্মকর্তা বাদী হয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানকে প্রধান আসামী করে পাঁচজনের নামের একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার হওয়া তুহিন মিয়া (৩২) এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি । তাঁর বাড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটি ঝগড়ার চর এলাকায়।


মামলার বিবরণে জানা যায়, গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে সন্দেহ করেন এবং ভুয়া কর্মকর্তা মনে করে পরিচয়পত্র দেখতে চান। পরবর্তীতে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করলেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, ভ্যাট অফিসের এ এস এম সাইফুল ইসলাম নামের এক কর্মকর্তা বাদী হয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানকে প্রধান আসামী করে পাঁচজনের নামের একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার হওয়া তুহিন মিয়া (৩২) এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হওয়া তুহিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল