banglahour

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করত এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১৩ মে ২০২৬, বুধবার, ৮:৫২ অপরাহ্ন

 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। মাঠের খেলাধুলায় শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে।


বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন- শিক্ষার্থীদের প্রতি বর্তমান সরকারের আলাদা নজর রয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম এবং মিড ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া থেকে শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে আর বঞ্চিত হবে না।


বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা ও সম্পাদক সারোয়ার আহমদ। 


এছাড়া আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, নাজমুল হুদা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও বিদ্যালেয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফৌজিয়া জান্নাত। 


এদিকে, গতকাল বুধবার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কাটলিপুল-গোলা খেয়াঘাট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন এবং সুরমা নদীর তীরে গোলাঘাট এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝিরখাই, দিঘীরপাড় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল