banglahour

রাঙ্গামাটির দূর্গম বরকলে বিজিবি’র অভিযানে ভারতে পাচারকালে ১৬ বস্তা রসুন জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬:২২ অপরাহ্ন


সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটির বরকল উপজেলার দূর্গম বড় হরিণা এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ভারতে পাচারের উদ্দেশে নেওয়া বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছোট হরিনা বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বার্মা বোট থেকে ১৬ বস্তা ৩১৫ কেজি বাংলাদেশী রসুন ভারতে পাচারের সময় আটক করতে সক্ষম হয়।‎ আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯৪,৫০০/- টাকা। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।


এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় বিজিবি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল