banglahour

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৩ অপরাহ্ন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর
অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে
এমপি এমরান আহমদ চৌধুরী
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখা-পড়ার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনাও প্রদান করা হয়।


রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের সহশিক্ষক মুহাম্মদ শাহ্জাহান ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুল হাফিজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সহসভাপতি মুজিবর রহমান মুজিব, সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং সাবেক কউন্সিলর ও গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম। 


সংবর্ধনা অনুষ্ঠানের পর গোলাপগঞ্জের দেউলগ্রামস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম-এর সাবেক নায়েবে মুহতামিম মাওলানা শাইখ হেলাল আহমদ স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী। সেখানে প্রধান অতিথি ছিলেন আল্লামা বরুণী।


গোলাপগঞ্জের ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসার হলরুমে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল