banglahour

বান্দরবানে ( পি আই বি) তিন দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৪ অপরাহ্ন

বান্দরবান জেলার সাংবাদিকদের অনলাইন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ) বিকালে বান্দরবান প্রেসক্লাবে হল রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহ‌ী ম‌্যাজি‌ষ্ট্রেট বুলবুল আক্তার সেতু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংবাদিকরা আরও মানসম্মত, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ মে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া জার্নালিজমের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে এর বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, আধুনিক সাংবাদিকতার বিভিন্ন ধরণ, তথ্য উপস্থাপনায় বস্তুনিষ্ঠতার প্রয়োজনীয়তা এবং সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল