banglahour

সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস:কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ মাস আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২০ অপরাহ্ন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করতেন। 

ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সেখানেও সাহিত্য সংস্কৃতির রয়েছে অনবদ্য অবদান। বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতাকে তুলে ধরে এ অঙ্গনকে অগ্রসর করার পরিবেশ তৈরী করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।কেসিসি প্রশাসক আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে ‘‘কাব্য ক্যানভাসে অনুভব’’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

খুলনার কবি-সাহিত্যিকদের রচিত কবিতা, অণুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শনীতে স্থান পেয়েছে। অতীত এবং বর্তমান কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরীর লক্ষ্য নিয়ে সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।কেসিসি প্রশাসক ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং সংগঠনের সাথে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহবান জানান। একইসাথে এ ধরণের আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী কলি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু ও জেলা কালচারার অফিসার মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমানুল মেহেদি মুকুট। পরে প্রশাসক গ্যালারী পরিদর্শন করেন

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল