banglahour

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান ও বসতঘর

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ১১:৪৮ পূর্বাহ্ন

শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি বলা হলে তাৎক্ষনিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে৷

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল