banglahour

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় কৃষক নিহত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৪ অপরাহ্ন


চুয়াডাঙ্গার ভান্ডারদহে দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। 


রবিবার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদহ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রবিবার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপ গাড়ির চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।


এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
                 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল