banglahour

নদীর তীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার বিকাল চারটায় উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এসময় লাশের শরীরে শুধুমাত্র লাল রংয়ের একটি পাজামা পরিহিত ছিলো। তবে লাশটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে।


পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল