banglahour

বাঘমারা বাজারের অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১৬ ঘন্টা আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৭:৪০ অপরাহ্ন

 

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

রবিবার (১৭ মে ) তিনি অগ্নিকান্ড এলাকা ঘুরে দেখেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা প্রদান করেন এবং মানবিক সহায়তা প্রদানের আশ্বাষ দেন।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ভোররাতে সংঘটিত অগ্নিকাণ্ডে বাঘমারা বাজারে ৪৯টি বসতঘর ও দোকান পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল