
(১০ ঘন্টা আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ১:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বলেন, বাংলাদেশি কর্মীরা কাতারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী কাতার।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি এবং শ্রমখাতে নতুন সম্ভাবনা তৈরিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।