
(২ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ১২:১৭ অপরাহ্ন
খুলনার কয়রা উপজেলায় ঘরের সিঁধ কেটে ভবতোষ মৃধা খোকা (৪০) নামে এক ঔষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভবতোষ মৃধা খোকা কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জসো মৃধার ছেলে। সে গিলাবাড়ি বাজারের ঔষধের দোকান পরিচালনা করতো বলে স্থানীয় লোকজন সুত্রে জানাগেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোররাতে একদল দুর্বৃত্ত ভবতোষ মৃধার বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এ সময় ভবতোষ মৃধা টেরপেলে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁকে ঘরের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁর চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, “রাত সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ-আলম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।খুলনায় আইন শৃঙ্খলার চরম অবনতি। শংকিত ও আতঙ্কিত দিন যাপন করছে খুলনা মহানগর ও জেলা বাসি।