banglahour

ভূমিহীনদের অধিকার রক্ষায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ২:৩৮ অপরাহ্ন

প্রতিষ্ঠিত হোক ভূমিহীনদের ভূমির অধিকার ও মানবাধিকার” — এই দাবিকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় এ সভার আয়োজন করে জনসংগঠনের সদর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ। এতে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)।

সভায় বিভিন্ন এলাকা থেকে আগত ভূমিহীন ও নির্যাতিত মানুষেরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, ভূমিহীন হওয়া সত্ত্বেও এখনো সরকারিভাবে কোনো ঘর কিংবা জমির বরাদ্দ পাননি তারা। এছাড়াও নানা ধরনের হয়রানি ও বঞ্চনার শিকার হওয়ার কথাও জানান উপস্থিত ভুক্তভোগীরা।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, ভূমিদস্যুদের মাধ্যমে সরকারি খাস জমি ও জলমহাল অবৈধভাবে দখল করা হচ্ছে। পাশাপাশি ভূমিহীন মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার ঘটনাও দিন দিন বেড়ে চলেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে   ও নির্যাতিতদের পক্ষে কাজ করে যাচ্ছে ভূমিহীন সমন্বয় পরিষদ।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ভূমিহীন উপজেলা সমন্বয় পরিষদের সভাপতি রাজকুমার রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর ঠাকুরগাঁও সদর আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তারসহ বিভিন্ন ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল