banglahour

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় আতিয়ার পারভেজকে সংবর্ধনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টায় নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এবং বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব।


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আতিয়ার পারভেজের অন্তর্ভুক্তি খুলনার সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সংবর্ধিত অতিথি আতিয়ার পারভেজ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।


অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল