banglahour

খুলনায় কেসিসি প্রশাসকের সঙ্গে এমপি লবির শুভেচ্ছা বিনিময়

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৮ অপরাহ্ন


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কেসিসি প্রশাসক সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


সাক্ষাৎকালে উভয় জনপ্রতিনিধি খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। কেসিসি প্রশাসক বর্ষা মৌসুমে মহানগরীর জলাবদ্ধতার বিষয় তুলে ধরে বলেন, মহানগরীর অভ্যন্তরীণ অধিকাংশ খাল ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। ফলে মহানগরীর পানি দ্রুত নিষ্কাশনের জন্য এসব খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


তিনি ডুমুরিয়া উপজেলার খালসমূহের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি একমত পোষণ করে খুলনাঞ্চলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি এবং রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমান উল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল