banglahour

ফরিদপুরে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ১০:৩২ অপরাহ্ন


ফরিদপুর ডিবেট ফোরামের ( এফডিএফ) আয়োজনে সোমবার (১৮ মে) সন্ধ্যায় ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হলো  আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। 


বৃহত্তর ফরিদপুর কেন্দ্রিক এই আয়োজনে অংশগ্রহণ করে রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি আইনুদ্দীন কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি রাজেন্দ্র কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম রাজবাড়ী সরকারি কলেজ এবং রানার আপ টিম সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। রাজবাড়ী সরকারি কলেজ থেকে নাহিয়ান ডিবেটার অব দ্যা ফাইনাল হয়।

"চির উন্নত মম শির" স্লোগানে আয়োজিত  Dynamic Host BD এর সহযোপিতায় ওই  আয়োজনের সমাপনী এবং পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজের প্রভাষক নিশাত চৌধুরী, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা পান্না বালা, হাসানউজ্জামান  সহ বিতর্ক সংশ্লিষ্ট আরো অনেকে।

সমাপনী পর্বের সভাপতিত্ব করেন ফরিদপুর ডিবেট ফোরামের সহ সভাপতি মো. সালাউদ্দিন খান।

ফাইনাল বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন ফরিদপুর ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম হিমালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেম্বলি অব ডিবেটার্স এর সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি। আয়োজনে সহযোগিতা করে জেলা প্রশাসন ফরিদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল