banglahour

চুয়াডাঙ্গায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:৪০ অপরাহ্ন

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
মৃত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এ সময় বিএডিসির জেনারেটর চালু ছিল। সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। 
                   

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল