banglahour

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন

 

সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৩ শিশুর মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুরা মারা যায়। সিলেটে এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে হাম উপসর্গে মারা গেছেন ৩৬ ও হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- গেলো ২৪ ঘন্টায় সিলেটে ৯২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫ জন রোগী।

সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন রোগী। বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিনে ভর্তি রয়েছেন ৭০ ও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭ জন রোগী।

ল্যাব টেস্টে সিলেটে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৯।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল