banglahour

কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১:৫২ অপরাহ্ন


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ৪ হাজার ৫শ ৩৯টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফ কর্মসূচীর আওতায় মোট ৪৫.৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।


চাল বিতরনে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবেউপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.মুহম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নায়েম বাবুল, সিনিয়র সহ সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিকল্পনা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজমুল হক সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। চাল বিতরণকালে অতিথিরা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিতে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল উপকারভোগীর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল