banglahour

নারী ও কন্যা নির্যাতনের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১:৫৩ অপরাহ্ন

"নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্য বদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন" স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশ এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা শাখা ব্যানারের প্রতিপাদ্য বিষয়ে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।


সভাপতিত্ব করেন জেলা শাখার সভানেত্রী এড.মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। বিভিন্ন সংগঠন থেকে সংহতি প্রকাশ করেন - অবসর প্রাপ্ত শিক্ষক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, কিশোরগঞ্জ নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি শিল্পী আবুল কাশেম, পথচারী তৌহিদুল ইসলাম,  চাকুরীজীবী বিমল চন্দ্র দে।
উল্লেখযোগ্য ছিল ব্যানারের বিষয় দেখে অনেক পথচারী পুরুষ এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।


জেলা শাখা থেকে বক্তব্য রাখেন  অর্থ সম্পাদক এড.প্রতিভা শীল, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, লিগ্যালএইড সম্পাদক হামিদা বেগম, প্রচার সম্পাদক শংকরী সাহা, প্রশিক্ষণ সম্পাদক বিলকিস বেগম রোজী, তরুণী সদস্য শারমিন আক্তার রুপালী, সুমাইয়া আক্তার নিশাত, সুলতানা আক্তার।
সঞ্চালনা করেন আন্দোলন সম্পাদক কামরুন্নাহার। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল