banglahour

নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ২:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় শহরের পাগলা মসজিদের সামনে থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে এবং KISHOREGANJ YOUTH MOVEMENT-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এসময় নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জের ঐতিহ্যের অংশ। নদীকে দূষণমুক্ত ও সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকরা জানান, নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সোহেল চৌধুরী

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল