banglahour

ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে-জাতীয় পর্যায়ে শ্রীনগরের অর্পিতাঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(২ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আওতায় ঢাকা অঞ্চল পর্যায়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব অর্জন করেছে মুন্সিগঞ্জের প্রমিলা সাঁতারু অর্পিতা বিশ্বাস। প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা থেকে মোট ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করে। তাদের মধ্যে একমাত্র প্রমিলা সাঁতারু হিসেবে অংশ নিয়ে অসাধারণ এই সাফল্য ছিনিয়ে আনে অর্পিতা। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


অর্পিতা বিশ্বাসের এই গৌরবোজ্জ্বল সাফল্যে হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ পরিবার, শ্রীনগর উপজেলাসহ পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অর্পিতাকে নিয়ে প্রশংসার ঝড় উঠছে।


তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়ে হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ জানান, অর্পিতা আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো শ্রীনগর উপজেলার গর্ব। প্রমিলা সাঁতারু হিসেবে তার এই অর্জন আগামী দিনে এলাকার অন্যান্য নারী ক্রীড়াবিদদের আরও বেশি অনুপ্রাণিত করবে। তারা অর্পিতার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল