banglahour

আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘আন্তঃ প্রাথমিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এ অসামান্য সাফল্য অর্জন করেছে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের একঝাঁক ক্ষুদে শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কারসহ একাধিক বিভাগে শীর্ষ স্থান অর্জন করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
একাধিক ইভেন্টে প্রথম স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই চমৎকার সাফল্যে মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। ক্ষুদে শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমেরই ফল।


এদিকে শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে বিশেষ অভিনন্দন জানিয়েছেন পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহ-সভাপতি আমজাদ হোসেন মিঠু। এক যৌথ অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, "আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই কৃতিত্বের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে।"


ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বিজয়ী শিক্ষার্থী এবং সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সাফল্যের ধারা বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল