banglahour

বটতলাহাটে অতিরিক্ত টোল আদায়, মোবাইল কোর্টে জরিমানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৪ ঘন্টা আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, হাটের ইজারা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত হারের চেয়ে গরু ও ছাগলপ্রতি অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করছে। এছাড়া অনেক রশিদে টোলের পরিমাণ উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ পাওয়া যায়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত হারে প্রতি গরুর টোল ৬০০ টাকা এবং প্রতি ছাগলের টোল ৩০০ টাকা। কিন্তু ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেম (৫৩) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।


এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল