banglahour

খেয়া পারাপারের দুইটি ট্রলারের মুখোমুখি ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ৪/৫ জন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১১:২৫ অপরাহ্ন

মোংলা নদীতে খেয়া পারাপারের দুইটি ট্রলারের মুখোমুখি ধাক্কায় নদীতে পড়ে যায় ১৫/২০জন। বেশির ভাগ সাঁতরে কুলে উঠতে পারলেও ৪/৫  জন নারী নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে  যাত্রীরা। তারা সকলে মোংলা ইপিজেড শ্রমিক ছিলেন।কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (১৯ মে) রাত  ৯ টার দিকে  এ দূঘটনা ঘটে।
যাত্রীরা জানান, বাগেরহাটের মোংলা ইপিজেড ছুটির পর রাত ৯টার দিকে শ্রমিকরা ট্রলারে করে মোংলা নদী পার হচ্ছিল। এসময় পূর্ব দিক থেকে আপর একটি ট্রলার পশ্চিম দিক থেকে আসা ট্রালারটিকে ধাক্কা দেয়। এসময় ১৫/২০ জন নদীতে পড়ে যায়।তাদের দাবি ৪/৫ জন সহকর্মী নারী শ্রমিক নদী থেকে উঠতে পারেনি।

সহযাত্রীদের অভিযোগ, খালি ট্রলারটি দ্রুত গতিতে তাদের ভরা ট্রলারটিতে মেরে দেয়। এরপর যাত্রীরা হুড়হুড় করে নদীতে পড়ে যায়। ধাক্কা দেয়া ট্রলারটি আমাদের উদ্ধার না করে অপর পাড়ে দ্রুত চলে যায়। আর ঘাটের দুই পাড়ে থাকা কোন ট্রলারই তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেনি।

ট্রলার সমিতি ও মাঝিদের পক্ষ থেকে উদ্ধার কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

তারা আরো অভিযোগ করে বলেন, ট্রলার গুলোতে কোন বাতি/আলো ছিলনা। তারা বলেন, এর আগেও এমন অনেকবার দুর্ঘটনা ঘটেছে। এতে মাঝিদের  টনক নড়েনি।

এঘটনায় নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ  উদ্ধার অভিযান শুরু করেছে। 

মোংলা থানার অফিসার ইনচার্জ( ওসি) আতিকুর রহমান জানান, অন্ধকার রাত হওয়ায় কতোজন নিখোঁজ তা সটিক ভাবে বলা যাচ্ছে না।তবে তল্লাশি  অভিযান শুরু হয়েছে। #

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল