
(৫ মাস আগে) ২০ মে ২০২৬, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন
খুলনায় সাবেক পাট উপদেষ্টা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান পাটমন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনে জুট প্রেস শ্রমিকরা খুলনা- যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আজ সকালে খুলনার বন্ধ জুট প্রেসের শ্রমিকরা নগরীর রেলিগেট,কুলিবাগান ও মহসীন মোড়ে টায়ার জ্বালিয়ে এ রাজপথ অবরোধ শুরু করে। অন্যদিকে বিজেএর প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
ফলে এ মহসড়কে যানচলাচল বন্ধ হয়েযায়। শ্রমিকদের পিকেটিং এ যানবাহনের যাত্রীরা চরম বিপাকে পড়ে। সেই সাথে মহিলা শ্রমিকরা
অন্তবর্তি সরকারের পাট উপদেষ্ঠা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পদত্যাগের দাবিতে ঝাড়ুমিছিল করে। তারা রেলী গেট থেকে মহসীন মোড় প্রদক্ষিণ করে আবার রেলিগেটে অবস্থাননেয়।
খুলনার দৌলতপর কর্মহীন জুট প্রেস শ্রমিকরা জানায়, কাঁচাপাট রপ্তানিতে শর্ত জুড়ে দেয়ায় গত ৯ মাস কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন রয়েছে তারা অন্তবর্তী কালীন সরকারের পাট উপদেষ্টা মোঃ বশিরউদ্দিন নিজ ব্যবসায়ীক স্বার্থে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় দীর্ঘদিন ৪০ টি জুট প্রেস বন্ধ। যে কারনে শ্রমিকরা মূলত বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। এ বিষয় নিয়ে বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে একাধিক চিঠি পাঠিয়েও কোন সুরাহ না হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় শ্রমিকরা অবিলম্বে কাঁচাপাট কে শর্ত প্রত্যাহার করে রপ্তানির সুযোগ করে দেয়ার দাবি জানান। দাবী পূরন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচী চালিয়ে যাবার কথা জানিয়েছেন।
অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ নেতৃবৃন্দ প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডলের কাছে হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএর নেতা ইমাম হোসেন,নুরুল ইসলাম বাচ্চু,বদরুল আলম মার্কিন,গাজী শরিফুল ইসলাম,খায়রুজ্জামান, নূরইসলাম বাবু,শামীম আহমেদ,কুতুবুদ্দিন,প্রিন্স মাহমুদ,রঞ্জন কুমার দাস, আলমগীর খান,সাইফুল ইসলাম বাবু,মিতা বাগচি, জামাল হোসেন, আব্দুস সাত্তার,রানা হক, মোহাম্মদ মজনু,লিয়ন জিয়া,আব্দুস সালাম,আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।