banglahour

কটিয়াদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর মানববন্ধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২০ মে ২০২৬, বুধবার, ১১:৩৪ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকাল ৬টায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে কটিয়াদী পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া, পৌর বিএনপির কৃষক দলের সাবেক সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন, জামাল মিয়া, জাকির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তারে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্ক ও ভোগান্তিতে রয়েছেন।
তারা আরো জানান, এলাকাবাসী ইতোমধ্যে তিনজন চোরকে হাতেনাতে আটক করেছে। বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরদের দ্রুত গ্রেফতার করে এলাকায় মাদক, জুয়া, ইয়াবা, গাঁজা ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার হাজারো মানুষ অংশ নেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল