banglahour

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি সমন্বয়ে কাজ করতে হবে : কেসিসি প্রশাসক মঞ্জু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৭ ঘন্টা আগে) ২০ মে ২০২৬, বুধবার, ১১:৩৭ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


বুধবার খুলনা হোটেল সিটি-ইনে আয়োজিত “মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোর্টিং দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ন্যাশনাল মেকানিজম অন লস এ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক স্টেকহোল্ডার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কর্মশালাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করা।


প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা ও বাস্তবতা জানতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান, কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মো. শাহজাহান আলী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ এবং কেডিএ’র সদস্য রুহুল আমীন কুতুবউদ্দিন আহমেদ।
প্রকল্পের কার্যক্রম ও মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নুর-ই-ইলাহি। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।


এছাড়া কীনোট পেপার উপস্থাপন করেন মাহাবুবর রহমান এবং স্বাগত বক্তব্য দেন এ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।


জানা যায়, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড এবং আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সিসিডি প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল