banglahour

সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ১:৫০ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ  সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন নায়েক মোঃ রায়হানুল হক।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮৫ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত নেশাজাতীয় সিরাপ জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর মিডিয়া সেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল