
(৩ বছর আগে) ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন আগে হোক বা পরে হোক, বিএনপির ভরাডুবি অনিবার্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর যেসব উন্নত দেশ বিবৃতি দিচ্ছে তাদের দেশে child exploitation এর ঘটনা ঘটলে গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
এর আগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।