banglahour

জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩জনের কারাদণ্ড

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৫ মাস আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ৩জনকে  আটক করা হয়। পরে ৩মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতদের।
বৃহস্পতিবার (২১ মে) রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।


অভিযানে অবৈধ অনুমোদনহীন ভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের ছেলে পারভেজ আহমেদ (২২), বশির আহমেদের ছেলে মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমেদ (২৫) কে আটক করা হয়।


পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় তাদের প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের আদালত।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল