banglahour

সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি ও বিভিন্ন অনিয়মের নিরপেক্ষ তদন্ত দাবি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৫ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ড. ইউনূসের দায়িত্বকালীন কার্যক্রম ঘিরে যেসব গুরুতর অভিযোগ সামনে এসেছে, সেগুলোর সুষ্ঠু সুরাহা হওয়া প্রয়োজন।


সংগঠনটি আরও উল্লেখ করে, সাম্প্রতিক হাম টিকা কেলেঙ্কারিকে কেন্দ্র করে শিশু মৃত্যুর ঘটনা, নারী নির্যাতন, অর্থ পাচারসহ নানা অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ এবং উচ্চপর্যায়ের তদন্ত নিশ্চিত করা সময়ের দাবি বলে মনে করে তারা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণ কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার, অন্যায়, দমন-পীড়ন কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা মেনে নেবে না। তদন্তে কারও বিরুদ্ধে আইনবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ মিললে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ তাদের বিবৃতিতে আরও জানায়, জনগণের মৌলিক অধিকার রক্ষা, গণতন্ত্রের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে তারা কোনো আপস করবে না। সংগঠনটি ভবিষ্যতেও সত্য ও ন্যায়বিচারের পক্ষে এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল