
(৩ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন
ভৈরবে শ্রী- নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিদ মিয়া নামক যুবককে মুখে স্প্রে করে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানান,৯ শতাংশ জমি নিয়ে শ্রী- নগর মুন্সি বাড়ির রাশিদ মিয়ার সাথে একই বংশের আক্কাছ মিয়ার পুত্র মামুন,সুমন গংদের মামলা চলমান রয়েছে । গত ১ সপ্তাহ আগে উক্ত জমিতে বাজিতপুর দেওয়ানী আদালত ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করে।
নিষেধাজ্ঞা অমান্য করে আজ বৃহস্পতিবার দুপুরে মামুন মিয়া ভৈরব সাব রেজিষ্ট্রি অফিসে দুরবীন শাহের কাছে বিক্রি করতে যায়। এ সময় রাশিদ মিয়া আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সাব- রেজিষ্টার অফিসার কে অবগত করলে জমি বিক্রি বন্ধ করা হয় । এ ঘটনার কিছুক্ষণ পর রাশিদের ভাই হাসিদ মিয়া নিজ বাড়ি শ্রী- নগর থেকে ৭ লাখ টাকা নিয়ে ভৈরবে আসার পথে মামুন তার দলবল নিয়ে হাসিদের মুখে স্প্রে করে তাকে এলোপাতাড়ি মারধোর করে মৃত ভেবে সড়কের পাশে ফেলে দেয়।
পরে তার স্বজন হুমায়ুন মিয়া দেখতে পেয়ে লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে হাসিদ মিয়ার ভাই রাশিদ মিয়া জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে মামুন গংদের সাথে দীর্ঘ ১৪ বছর যাবত মামলা চলমান রয়েছে । গত ১ সপ্তাহ আগে উক্ত জমিতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজ বৃহস্পতিবার দুপুরে মামুন মিয়া ভৈরব সাব রেজিষ্ট্রি অফিসে দুরবীন শাহের কাছে উক্ত জমি বিক্রি করতে যায়। এ সময় আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সাব- রেজিষ্টার অফিসার কে অবগত করলে জমি বিক্রি বন্ধ করা হয়। তাছাড়া তিনি আরো জানান, তিনি জরুরী কাজের জন্য ২ টি ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করছেন। উক্ত টাকা নিয়ে তার ছোট ভাই ভৈরবে আসার পথে মামুন তার দলবল নিয়ে হাসিদের মুখে স্প্রে করে তাকে এলোপাতাড়ি মারধোর করে মৃত ভেবে সড়কের পাশে ফেলে দেয়।
পরে তার স্বজন হুমায়ুন মিয়া দেখতে পেয়ে লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনার তিনি উপযুক্ত শাস্তির দাবী জানান। প্রত্যক্ষদর্শী হুমায়ুন মিয়া জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন । পথিমধ্যে দেখতে পান প্রতিপক্ষরা হাসিদ মিয়া কে মুখে স্প্রে করে মারধোর করে সড়কের পাশে কাদায় ফেলে দেয় । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । এ বিষয়ে শ্রী- নগর ইউপি সংরক্ষিত নারী সদস্য কুলসুম বেগম জানান, জমি নিয়ে বিরোধের জেরে হাসিদ মিয়া কে মামুন,সুমন,রাসেল, রাজিব গংরা তাকে মুখে স্প্রে করে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে সড়কের পাশে ফেলে দেয় । এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে জানতে মামুন মিয়াকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মামুন নন বলে অস্বীকার করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ কায়য়ুম মিয়া জানান,আজ বিকালে হাসিদ মিয়া নামক ১ জন রোগী এসেছেন । তার মুখে স্প্রে করার কারনে মুখে কালো দাগ এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে । প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।