
(২ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৫ অপরাহ্ন
খুলনায় জুট প্রেস শ্রমিকদের কর্মে ফেরা আন্দোলনের আজ তৃতীয় দিনেও শ্রমিক ও তাদের পরিবার সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসুচি পালন করেছে।
আজ সকাল ১০ টায় খুলনা যশোর মহাসড়কের রেলিগেটে টায়ারে আগুন জালিয়ে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলন কারীরা। এ সময় শ্রমিক পরিবারের মহিলারাও মিছিল ও অবস্থান কর্মসুচিতে অংশ নেন।
কর্মসুচিতে সাবেক পাট উপদেষ্টা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান পাটমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জানান, সাবেক পাট উপদেষ্ঠা শেখ বশির উদ্দিন কাঁচাপাট রপ্তানি করতে কিছু শর্ত জুড়ে দেন, যারকারনে বিদেশে কাঁচাপাট রপ্তানি করতে বাঁধা সৃটি হয়। ফলে গত ৯ মাস কাঁচাপাট রপ্তানি করতে না পারায় আর্থিক সংকটে পড়েন জুট প্রেসের মালিকরা। এর প্রভাবে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। গত ৯ মাস ধরে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদের দাবি না মানলে তারা সড়কের ওপর ঈদের নামায আদায় সহ আত্মহুতি দেবেন বলে হুশিয়ারি দেন।
পাট রপ্তানিকারক ও বাংলাদেশ জুট এসোসিয়েশনের সাবেক পরিচালক গাজী শরিফুল ইসলাম ওয়াহিদ জানান, সাবেক পাট উপদেষ্ঠার হঠকারীর সিদ্ধন্তে পাটরপ্তানি কারকরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হয়েছে, বর্তমান পাটমন্ত্রী সাবেক পাট উপদেষ্ঠার আরোপকৃত আইন বজায় রেখেছেন অবিলম্বে আইন প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন তারা।
খুলনার দৌলতপর কর্মহীন জুট প্রেস শ্রমিকরা জানায়, কাঁচাপাট রপ্তানিতে শর্ত জুড়ে দেয়ায় গত ৯ মাস কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন রয়েছে তারা অন্তবর্তী কালীন সরকারের পাট উপদেষ্টা মোঃ বশিরউদ্দিন নিজ ব্যবসায়ীক স্বার্থে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় দীর্ঘদিন ৪০ টি জুট প্রেস বন্ধ।
যে কারনে শ্রমিকরা মূলত বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। এ বিষয় নিয়ে বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে একাধিক চিঠি পাঠিয়েও কোন সুরাহ না হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় শ্রমিকরা অবিলম্বে কাঁচাপাট কে শর্ত প্রত্যাহার করে রপ্তানির সুযোগ করে দেয়ার দাবি জানান। দাবী পূরন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচী চালিয়ে যাবার কথা জানিয়েছেন।