banglahour

সিলেটে মাদকসেবীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

সিলেট নগরের কিনব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়- ওই সময় র‌্যাবের পোশাকি ও সিভিল টিমের সদস্যরা মাদকসেবী ও ছিনতাইকারীদের ধরতে নগরের কিনব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় বসে এক যুবক গাজা সেবন করছিলো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যেতে চাইলে সিভিল টিমের এক সদস্য তাকে ঝাপটে ধরার চেষ্টা করেন।


এ সময় মাদকসেবী ওই যুবক র‌্যাব সদস্যকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত ওই র‌্যাব সদস্যকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানিয়েছেন- র‌্যাব সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককেও আটক করা হয়েছে। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল