banglahour

‎চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক মিলন মেলা অনুষ্ঠিত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৫:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সকল শ্রেণীর শ্রমিকদের নিয়ে শ্রমিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

‎‎শুক্রবার (২২ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সায়িম ও সেক্রেটারি সামিউল হকের সঞ্চালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আয়োজনে সকাল ৮ টায় শাহ্ নেয়ামত উল্লাহ কলেজ মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

‎ ‎এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাক দক্ষিন মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড আতিকুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মু, মজিবুর রহমান ভূঁইয়া ও সহ সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর। ‎ ‎এই মিলন মেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায়  তিন হাজার শ্রমিকের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল