
(৫ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৫:৫৩ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ জন এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৯ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের এবং উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬১ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ৬০ হাজার ৫৪০ জনের শরীরে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৪১৪ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩ হাজার ৪১১ জন।