banglahour

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ২:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়ার শুক্রবার সন্ধ্যায় একটি ধানক্ষেতে  বজ্রপাতে তিনি মারা যান।

মৃত কৃষক বাবুপুর চালকিপাড়া গ্রামের মৃত মহবুলের ছেলে মোঃ মালেক (৪০) ।

বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সততা ভাটা মালিক কামাল বাবু।

স্থানীয় সততা ভাটার মালিক কামাল বাবু জানান, বাড়ির পাশে বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার পর সন্ধ্যার পরে পাকা ধান নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বাবুপুর এলাকায় বজ্রপাতে একজন মারা যাবার খবর স্থানীয়ভাবে পেয়েছেন বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল