banglahour

কটিয়াদীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৩:০৩ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন পবিত্র  ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই,কোরবানীর পশুর  চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামুল্যে বিতরণকৃত লবণ যথানিয়মে প্রয়োগ বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভুইয়া,উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.শাহিন আহমেদ,দৈনিক যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন জাফরিসহ আরো অনেকে।


প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি,মসজিদের ইমাম,এতিম খানার প্রধান,সাংবাদিক চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল