
(৫ মাস আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৩:৩২ অপরাহ্ন
বান্দরবানে হিফজুল কোরআন মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ) সকালে বান্দরবান সদরের হাফেজঘোনা এলাকার সবুজবাগে হিফজুল কোরআন কমপ্লেক্সের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী।
এসময় হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষথেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রধান অতিথিকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় তিনি বলেন,পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত সকল জাতীগোষ্ঠির শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছি। এই মাদ্রাসার উন্নয়নের জন্য যতোটুকু সম্ভব চেষ্টা করে যাবো। সকল জাতীগোষ্ঠির উন্নয়ন এবং সকলের জন্য সমবন্টন নিশ্চিত করে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নেয় হবে।
হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক ও বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,আলাউদ্দিন ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পৌর প্রশাসক মঞ্জুর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জামাতের আমীর এসএম আবদুচ সালাম,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি,মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী,অভিবাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে অতিথিরা বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও তুলে দেন।